place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

কুলাউড়ায় স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কুলাউড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

২৫ মে বুধবার বিকেলে উপজেলার হিংগাজিয়া রাবার বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২৬ মে বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা করেন। মামলার পরই পুলিশ মুকিদ মিয়া ও আ. সত্তার নামে ২ ধর্ষকে গ্রেপ্তার করেছে।
মামলায় অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির মো.শমশের মিয়ার ছেলে আ.সত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা (২৫)‌ এবং অজ্ঞাতনামা আরও ১ জন।
মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল শেষে তার এক বন্ধুর সাথে হিংগাজিয়া রাবার বাগানে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তাদেরকে লাঠিসোটা নিয়ে ঘিরে ফেলে মুকিদ, সত্তারসহ ৫ যুবক। পরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।
পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর বাবা মামলা করার পরই পুলিশ অভিযান চালিয়ে মুকিদ ও সত্তারকে গ্রেপ্তার করে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281