place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

কুলাউড়ায় রাস্তার পাশে মিললো মাদরাসাছাত্রের লাশ

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৯৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে আশরাফুল ইসলাম তুহিন (১৮) নামে এক নবম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা বাগানের ১নম্বর সেকশনে এ ঘটনাটি ঘটে।

তুহিন কর্মধা ইউনিয়নের পূর্ব বাবনিয়া গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ও বাবনিয়া নিজামিয়া দাখিল মাদরাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রাঙ্গিছড়া বাজার থেকে সাজ্জাদ আলীর জন্য খাবার নিয়ে পান জুমে যাওয়ার পথে তুহিনকে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে বাগানের রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তুহিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, সন্দেহজনকভাবে কুলাউড়া সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইসমাইল আলী নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

স্থানীয় কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমঘটিত কারণে তুহিনকে হত্যা করেছে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281