place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে লাল কার্ড ও উন্নত চরিত্র গঠনের শপথ ও শিক্ষার্থীদের প্রশ্নউত্তরপর্ব

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়েছে তিনশত শিক্ষার্থী । এতে তারা উন্নত চরিত্র গঠনে শপথ নেন।

বুধবার (১৮ মে) সকালে উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠানে প্রধান উপস্থিত থেকে শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায়।

কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন ও সদস্য আশনাফ মুনিম শাবাব প্রমুখ।

এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নেন। তিনি জানান এটি তাদের সংগঠনের ১৩শত ৬৩ তম অনুষ্ঠান। সারা দেশে এ পর্যন্ত ৩৭ লাখ শিক্ষার্থী এরকম অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় বলেন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আজ শিক্ষার্থীরা যে শপথ পাঠ করেছেন, তা যদি মনেপ্রাণে ধারন করেন তাহলে তারা সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজকে গড়ে তুলতে পারবেন।

তিনি মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে শিক্ষার্থীদের বিরত থাকার অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281