place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

কুলাউড়ায় ফ্রি চক্ষু শিবির সম্পন্ন

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৮৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জমজম বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মিসবাহ উদ্দিন আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর (রবিবার) কুলাউড়া পৌরসভাস্থ লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত চার শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

মিসবাহ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর এবং ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদিন বাচ্চু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, জমজম বাংলাদেশের অন্যতম পরিচালক আব্দুল বাছিত চৌধুরী, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতারা বেগম, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী সেলিম প্রমুখ।

সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৪০৪ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা এবং মেডিসিন প্রদান করা হয়। এতে ২৩৫ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং বাছাইকৃত ৪২ জনকে বিনামূল্যে সিলেট আধুনিক হাসপাতালে নিয়ে চক্ষুর অপারেশনের ব্যবস্থা করা হয়।

উক্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল আজিজ, মামুন চৌধুরী, ইয়াং স্টার ক্লাবের সহ সভাপতি শফিউল আলম চৌধুরী পাপন,ক্রীড়া সম্পাদক এনায়েত মাহমুদ চৌধুরী মাহি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছায়েম আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদ আল আতাহর চৌধুরী রাফি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আহনাফ হাবিব চৌধুরী নাবিল, সদস্য ফাহিম আহমদ চৌধুরী, তাহমিদ আহমদ চৌধুরী নাসিফ, তাসফিক চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281