place বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

কুলাউড়ায় পরিত্যক্ত শৌচাগার থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া পৌর শহরে দক্ষিণ বাজারের একটি পুরাতন ভবনের পরিত্যক্ত শৌচাগারের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে ২ ঘটিকায় এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলাউড়া শহরের দক্ষিণবাজারস্থ বাস স্ট্যান্ডের বিপরীত পাশে অবস্থিত হাজী ইয়াকুব আলী ভবনের পেছন থেকে আজ দুপুরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুপুর ২টার দিকে ভবনের নিচে থাকা মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পান পরিত্যক্ত টয়লেটে উপুড় করে ফেলে রাখা এক নারীর অর্ধ নগ্ন পচা লাশ।
লাশের শরীরে পোকা আক্রমণ করেছে।

পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে বিকেলের দিকে মৌলভীবাজার থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ দল ঘটনাস্থলে আসে। তাদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়।

পরে পিবিআই উদ্ধার হওয়া মহিলার লাশের ফিঙ্গার নিয়ে শনাক্ত করার চেষ্টা করে কিন্তু অর্ধগলিত ও পোকায় আক্রান্ত থাকায় লাশের পরিচয় মেলেনি।
প্রত্যক্ষদর্শী ও ভবনের ব্যবসায়ীরা জানায়, নারীর গলায় ওড়না দিয়ে প্যাঁচানো ও পেটের একটি অংশ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা যাচ্ছে কেউ বা হয়তো এই অজ্ঞাত নারীকে গণধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। এছাড়া ভবনের পেছনে খালি অংশে ঝোপঝাড়।

মার্কেটের লোকজন সেখানে তেমন যাওয়া আসা করে না। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে লাশটি টয়লেটের ভেতর ফেলে রাখা অবস্থায় দেখতে পাওয়া যায়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, ‘একটি পরিত্যক্ত শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে পোকা ও অর্ধগলিত হওয়ায় ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইয়ের একটি দল লাশের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281