place বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

কুলাউড়ায় দেড় বছর ধরে অনুপস্থিত স্বাস্থ্যকর্মী, জানা গেল তিনি লন্ডনে 

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. জাকিরুল ইসলাম নামে এক স্বাস্থ্য সহকারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম ২০২১ সালের মার্চ মাস থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হয়ে যান। পরে তার কোনো খোঁজ না পাওয়ায় মার্চের শেষের দিকে ডাক যোগে তার বাড়িতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রের‌ণ করা হয়। তাতেও তার কোনো সাড়া মেলেনি।
পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলা দায়ের করে স্বাস্থ্য বিভাগ। তদন্তে তার অবস্থান লন্ডনে শনাক্ত করা হয়। পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) তার অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিলেটভিউয়ের এই প্রতিবেদককে বলেন, প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী জাকিরুলকে গত সোমবার চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জাকিরুল ইসলাম লন্ডনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281