place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

কুলাউড়ায় তিনশতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরণ করলো পুলিশ

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া থেকে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বস্তিতে থাকা ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন বস্তিতে ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

পরে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও লকডাউন বাস্তবায়নে পুলিশকে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার জেদান আল মুসা।

খাবার বিতরণের বিষয়ে ওসি বিনয় ভূষণ রায় জানান, করোনাভাইরাসে লকডাউনে বস্তিতে থাকা অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী আমরা খাবার বিতরণ করেছি। সামর্থ্য অনুযায়ী অসহায়দের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি।

পুলিশ সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে জানিয়ে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, পুলিশ জনগণের বন্ধু। মানুষের সেবা করাই পুলিশ ধর্ম। করোনার শুরু থেকে পুলিশ মানুষের পাশে ছিল, এখনো আছে।

মানুষের জন্য মানুষের পাশে যেকোনো সময় যেকোনো মুহূর্তে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।

এ সময় বিভিন্ন হতদরিদ্রদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন জেদান আল মুসা।

জালালাবাদ /৪৬৭৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281