place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়ায় করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল সামগ্রী প্রদান করেন আজম জে চৌধুরী

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৯৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে ১০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের জন্য ঔষধপত্রসহ মেডিকেল সামগ্রী প্রদান করা হয়েছে। কুলাউড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও ইষ্ট কোষ্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী শনিবার (৩১ জুলাই) দুপুরে তাঁর প্রয়াত সহধর্মিণী মেরিনা ইয়াসমিন চৌধুরীর স্মরণে কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের জন্য ঔষধপত্রসহ মেডিকেল সামগ্রী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এর কাছে হস্তান্তর করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন এর পরিচালনায় হস্তান্তর অনুষ্ঠানে শিল্পপতি আজম জাহাঙ্গীর চৌধুরী বলেন, আমার প্রয়াত সহধর্মিণী জীবদ্দশায় অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাঁর স্মরণে কুলাউড়া হাসপাতালে ১০ শয্যার করোনা ইউনিট চালুকরণে আমি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর ও পালস অক্সিমিটারসহ প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট ও ঔষধ প্রদান করেছি।

তিনি প্রয়োজনে ১০ শয্যার করোনা ইউনিটকে ২০ শয্যায় উন্নীত করলে সেক্ষেত্রে সকল ধরনের ইকুইপমেন্ট সরবরাহের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে শিল্পপতির করোনা মহামারী সময়ে এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইষ্ট কোষ্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, সিইও মাসুদুর রহিম, ব্যারিষ্টার চৌধুরী তানজিম করিম, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখসসহ হাসপাতালের ডাক্তার ও কর্মকতাবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া হাসপাতাল জামে মসজিদে খতিব মাও. মো. ইকবাল হোসেন।

উল্লেখ্য, শিল্পপতি আজম জাহাঙ্গীর চৌধুরীর দানকৃত ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ১৪ ধরনের মেডিকেল ইকুইপমেন্ট ও ৫ ধরনের ঔষধপত্রসহ ১৯ ধরনের করোনার মেডিকেল সামগ্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281