place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কুলাউড়ায় ইউনাইটেড হাজিপুরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া থেকে
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৭৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়ায় ইউনাইটেড হাজিপুরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

 

 

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের নবপ্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “ইউনাইটেড হাজিপুর” এর আয়োজনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

হাজিপুর ইউনিয়নে অবস্থিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজ ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

১৩ জানুয়ারি বৃহস্পতিবার হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনাইটেড হাজিপুরের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

ইউনাইটেড হাজিপুরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সাধারন সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন, হাজিপুর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্জ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী রিপন, শিক্ষক জাকির আহমেদ, সংগঠনের সিনিয়র সহসভাপতি, নবনির্বাচিত ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন, টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবাসী ইলিয়াস আমির আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাকির মাহবুব।
আরো বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শাহান, তথ্য ও প্রচার সম্পাদক ইমরান আমির আলী, সদস্য মাহিদুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউনাইটেড হাজিপুরের সহসভাপতি আতাউর রহমান, মাসুম আহমেদ সুমন, সাহিত্য সম্পাদক বদরুজ্জামান তালুকদার, ক্রীড়া সম্পাদক মোস্তাকিম তালুকদার ফাহিম, সদস্য রুবেল আহমদ ও সাইদুর রহমান প্রমূখ।

জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখে নয়াবাজার কে সি স্কুল এন্ড কলেজের পু্ষ্পিতা ভৌমিক চন্দ্রা, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের আব্দুল মুহাইমিন চৌধুরী, হাজিপুর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের নাঈমা বেগম।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “ইউনাইটেড হাজিপুর” ভালো কাজের মাধ্যমে সবার পাশে দাঁড়িয়ে এভাবেই এগিয়ে যাবে। কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য তাদের সংবর্ধিত করে যে অনুপ্রেরণা দিয়েছে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের পাথেয় হিসেবে থাকবে। আর এই অনুষ্ঠানে যিনি নেপথ্যে থেকে সার্বিক সহযোগিতা ও ক্রেষ্ট দিয়ে উৎসাহ দিচ্ছেন তিনি হাজিপুরেরই কৃতিসন্তান, প্রবাসী কমিউনিটি নেতা ও ইউনাইটেড হাজিপুরের উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু। তিনি অতীতেও শিক্ষা এবং সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে জনমনে প্রশংসা কুড়িয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281