place বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়ায় মোটরসাইকেলসহ চুরির হিড়িক, প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুলাউড়ায় সম্প্রতি সপ্তাহ ব্যবধানে প্রকাশ্যে ৬টি মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন এলাকা ও বাসা বাড়িতে চুরির প্রকোপ বেড়েছে। এ ঘটনায় থানা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত ২৮ নভেম্বর সাংবাদিক সঞ্জয় দেবনাথের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি পৌর এলাকার মাগুরা থেকে চুরির ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা বিস্ময় প্রকাশ করে বলেন, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানে গরু ও বাসা বাড়িতে চুরি বেড়ে গেছে। প্রশাসন চোরচক্রের সদস্যদের চিহ্নিত ও আইনী পদক্ষেপ গ্রহণ না করায় চোরচক্রের দৌরাত্ম্য বেড়েই চলছে। ৫ দিন আগে একজন সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ দিয়েও কার্যত কোন ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ প্রশাসন।

ঘন ঘন চুরির ঘটনা বৃদ্ধির জন্য প্রশাসনের দায়িত্ব অবহেলাই প্রধান কারণ। কোন চুরি হলে ভুক্তভোগী অভিযোগ দিলেও সেটি মামলা দায়ের কিংবা চুরির সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশে গড়িমসিতে ভুক্তভোগীরা নিরাশ হয়ে যান। এজন্য চোরচক্র আরো বেপরোয়া হয়ে ওঠছে। প্রশাসনের দায়িত্ব অবহেলায় চুরি ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় সাংবাদিকদের পক্ষ থেকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281