place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

কুয়েত বাংলা প্রেসক্লাবের উদ্যোগে কমিউনিটি নেতা বুলুকে বিদায়ী সম্বর্ধনা

আহাদ আম্বিয়া খোকন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুয়েতের রাজনীতিবিদ কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কমিউনিটি নেতা রফিকুল ইসলাম ভুলু দীর্ঘ প্রবাস জীবন সমাপ্ত করে বাংলাদেশের পর্দাপন উপলক্ষে বিদায়ী সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলা প্রেসক্লাব কুয়েত ।
গতকাল ১২ অক্টোবর ২০২২ বুধবার কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে এই সংবর্ধণার আয়োজন করা হয় ।
বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি আলামিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি শাহী ইমরান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব সওকত আলী ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেখক ফোরামের সভাপতি কবি আল আমিন চৌধুরী স্বপন, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ব্যাংকার আবুল কালাম আজাদ, সাহিত্য অঙ্গন কুয়েতের সাধারণ সম্পাদক কবি আজাদ নুর, সিলেট বিভাগ লেখক ফোরামের সভাপতি কবি আব্দুল মালেক, বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত সভাপতি বেলাল আহমেদ, বাংলাদেশ কবি পর্ষদের কুয়েতের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোজাহিদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম খান, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, চট্রগ্রাম বিভাগ কমিউনিটির সাধারণ সম্পাদক সহ আরো অনেকে । এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েতে সহ-সভাপতি ও দাগনভূঞা ফাউন্ডেশন কুয়েতের আহবায়ক আমির হোসেন মুন্সী. বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের প্রচার সম্পাদক আহমেদ আকাশ ও যুবনেতা ইদ্রিস আলী সোহাগসহ
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবর্গ । বিশেষ করে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেজন্য প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
বক্তাগণ রফিকুল ইসলাম ভুলু’র ৪৭ বছরের প্রবাস জীবনের বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্যারিয়ার তুলে ধরেন স্মৃতিচারণের মাধ্যমে । বাংলা সাহিত্য ও সংস্কৃতি প্রেমি রফিকুল ইসলাম ভুলু কুয়েতের মরুভূমিতে লালন করেছেন আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে । তাঁর অবদান কুয়েত প্রবাসীরা চিরদিন মনে রাখবে । বাংলাদেশ কমিউনিটিতে এমন কোন সেক্টর নেই যেখানে ওনার পদচারণা ছিল ।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281