place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতি তোপের মুখে সিলেট সড়ক জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী

হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতি তোপের মুখে সিলেট সড়ক জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী

হোসেইন আহমদ কানাইঘাট প্রতিনিধি:- বুধবার (২২ মার্চ) বিকেল ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা, সুমন্ত ব্যানার্জি, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ সহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে কানাইঘাট-চতুল সড়কের কাজ দ্রুত শুরু করার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিলেট সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাহাদত হোসেন উপস্থিত হলে বৈঠকে উপস্থিতিদের ব্যাপক তোপের মুখে পড়েন তিনি। এসময় সভায় উপস্থিত সবাই বলেন ঠিকাদার কাজ পাওয়ার পরও সড়কটির সংস্কার ও নির্মাণ কাজ শুরু না করায় জনসাধারণের ব্যাপক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ। কাজ বিলম্বিত হওয়ার কারনে সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। চরম দূভোর্গ নিয়ে মানুষ যাতায়াত করছেন যেকোন সময় যানবাহন চলাচল বন্ধ হতে পারে। কিন্তু এব্যাপারে সড়ক-জনপদের কর্মকর্তাদের উদাসীনতার কারণে ৩৩ কোটি টাকার টেন্ডার হওয়ার পরও ঠিকাদার কাজ করতে বিলম্ব করছে যার কারণে এলাকায় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে ও মানুষের মধ্যে ক্ষোভ ভাড়ছে দ্রুত কাজ করার তাগিদ দেন সবাই।

সভায় উপস্থিত সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী শাহাদত হোসেন বলেন তারা সড়কের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারকে বার বার বলেছেন কাজ শুরু হয়েছে। দ্রুত সড়কটির সংস্কার কাজ করে যানবাহন চলাচল সহ জনসাধারনের যাতায়াতের উপযোগী করা হবে বলে জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম সহ আরো অনেকে।

প্রসঙ্গত, কানাইঘাট থানা থেকে-চতুল বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটির কয়েক কিলোমিটারের পুরো অংশজুড়ে বড় বড় গর্ত ও পিচ উঠে গিয়ে খানাখন্দকে পরিণত হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে পুরো সড়কে পানি জমে কাদায় পরিনত হওয়ায় এবং জনসাধারনের যাতায়াত সহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় জনমনে বিরুপ প্রতিক্রীয় সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281