place বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

এশিয়ান ইনডোরের সেমিফাইনালে সিলেটের ইমরান

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশকে স্বর্ণ জিতিয়েছিলেন।

 

এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছেন ইমরান।

আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ডের ব্যাংককে হিটে বাংলাদেশের ইমরান ৩ নম্বর লেনে ছিলেন। তার হিটে তিনি দ্বিতীয় হয়েছেন ১০.২৫ সেকেন্ড টাইমিংয়ে। থাইল্যান্ড থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরান জাতীয় রেকর্ড গড়ে এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে।’ ইমরানের জাতীয় পর্যায়ে সেরা টাইমিং ছিল ১০.২৮ সেকেন্ড।

 

এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনালে বাংলাদেশ কখনো সেমিফাইনালে উঠেনি। ইমরান বাংলাদেশকে এমন গর্বের উপলক্ষ এনে দিলেন। আগামীকাল সকালে সেমিফাইনালে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশ পদকের লড়াইয়ে নামবে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানের ওপর ভালো কিছু প্রত্যাশা করছে, ‘ইমরান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও সে ভালো পারফর্মার এটাও প্রমাণ করছে’-থাইল্যান্ড থেকে বলছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

উল্লেখ্য – বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এড. আব্দুর রকিব মন্টু ইমরান কে বাংলাদেশের হয়ে অংশ নিতে আগ্রহী করে তুলেন। ইমরানুর রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সন্তান এবং তিনি যুক্তরাজ্যে বসবাস করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281