place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

এক ফুটবলেই ৬০ মিনিট পার, ছিল না দ্বিতীয় কোন বল

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আজ ৩ ডিসেম্বর শনিবার স্থানীয় সারকারখানা খেলার মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও এমপি হাবিব একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে প্যানাল্টি শটের মাধ্যমে নিজের দলকে এগিয়ে নেন ব্যারিস্টার সুমন। পরবর্তীতে ম্যাচের ১৯ মিনিটে গোল করে ঘুরে দাঁড়ায় এমপি হাবিব একাদশ। ম্যাচের ফলাফল ১-১ ছিল।

পুরো ম্যাচ জুড়ে ছিল মাত্র একটি ফুটবল। বিকল্প কোন ফুটবল কারো হাতেই দেখা যায়নি। যখনই মাঠের বাইরে বল গিয়েছে তখন ব্যারিস্টার সুমন সহ সকল খেলোয়াড় বল মাঠের বাইরে থেকে আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন মাঠে থাকা দর্শকরা। একজন দর্শক বলেন – এত বড় আয়োজন কিন্তু একটি মাত্র ফুটবল দিয়ে পুরো ৬০ মিনিট খেলা হল। যদি বলে হারিয়ে যেত বা ফেটে যেত তবে কি হত একবার ভাবুন। আরেকজন দর্শক বলেন, সচরাচর বড় বড় খেলায় আমরা ৩ -৪ টা বল লক্ষ করি। কিন্তু আজ প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি তার মধ্যে খেলায় মাত্র একটা বল এটা আয়োজন কমিটির ব্যার্থতা। এ ধরনের বড় ম্যাচে সেচ্ছাসেবী সহ ফুটবল অন্তত ৪-৫ টা থাকা উচিত বলে মনে করেন দর্শকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281