place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

আসক ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ এপ্রিল বিকেল ৫টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট এটিএম মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি রকিব আল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সংগঠনের বিভাগীয় সহ-সভাপতি এম আতিকুর রহমান আখই, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সংগঠনের সিলেট জেলা কমিটির সভাপতি এড. সাইফুর রহমান খোন্দকার রানা, ক্রীড়া সম্পাদক জয়নাল হক, কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম মছব্বির আলী। এসময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, খন্দকার অজিউর রহমান আসাদ, কাজী মখলিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, আশরাফুল আলম কামরান, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাবলু, প্রচার সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সহ প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক রবিউল আউয়াল মিন্টু, দপ্তর সম্পাদক তফজ্জুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশিকুল ইসলাম বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র মোহন দাস, সহ বন ও পরিবেশ সম্পাদক মোতাহার আলম চৌধুরী রাজু, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম সুলেমান, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইদুর রহমান, সদস্য জুরেদ আহমদ, নাজমুল বারী সোহেল, আব্দুর রহমান কাশেম, আব্দুল মজিদ রাশেদ, সাইদুল ইসলাম, সাব্বির আহমদ, হাবিবুর রহমান হোসাইন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এম এ জলিল, ইত্তেফাকের জুড়ী প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকালের জুড়ী প্রতিনিধি বেলাল হোসাইন, সংবাদ সারাবেলার জুড়ী প্রতিনিধি খোর্শেদ আলম, প্রত্যয়ের আজাহার মুনিম শাফিন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ মার্চ সংগঠনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার স্বাক্ষরিত একটি পত্রে বিশিষ্ট আইনজীবি এ্যাড. এ.টি.এম মান্নানকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281