place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

আমি হাইব্রিড নেতা নই, আমি এক কৃষকের সন্তান : আতিক

দক্ষিণ সুরমা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৩ আসনে উপ-নির্বাচনে লাঙল মার্কার প্রার্থী জাতীয় পার্টি মনোনীত আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, জনগণের ভালবাসাই আমার কাম্য। আমি নদী পার হতে পারিনি৷ এবার আমাকে নদী পার করে সংসদে বসান।

 

আমি একটি উন্নয়ন সুন্দর দক্ষিণ সুরমা উপহার দেব। আমি ৪১ বছর ধরে এ অঞ্চলের মানুষের কল্যাণে নিয়োজিত আছি। আমাকে আপনারা একবার সুযোগ দেন। আমি কোন হাইব্রিড নেতা নই। আমি এক সাধারণ কৃষক পরিবারের মানুষ। আমি আপনাদের হক্ব বিনষ্ট করব না।

তিনি আরও বলেন, হাবিবুর রহমান হাবিব আমার ছোট ভাই। তার অনেক সময় রয়ে গেছে। কিন্তু আমার অনেক বয়স হয়েছে। আমার শেষ আশাটি আপনারা পুরন করে দিন। আমি এমপি হলে ৪০০ টাকা ভাড়া দিয়ে কামালবাজার যেতে হবে না। আমি আপনাদের প্রতিবেশী। আমার বাড়ির দরজা আপনাদের জন্য সব সময় খোলা।

আরও বলেন, আমি জনগণের সেবা করতে চাই। এজন্য একটা মাধ্যম আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

তিনি বলেন, দ. সুরমা রাস্তাঘাট ভাঙ্গা থাকবে না। আমি ঘরে ঘরে গ্যাস দেব। বিদ্যুতের চাহিদা মেটাব। আমি জয়ী হলেও আপনাদের পাশে আছি, পরাজিত হলেও পাশে থাকব।

তিনি আজ শুক্রবার  বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরী বাজারে নির্বাচনী জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

সন্ধ্যায় তিনি রাউতকান্দি, সিকন্দরপুর, ইলাইগঞ্জ বাজার, রাখালগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় যোগ দেন।

এ সময় তার সাথে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টি, যুব সংগতি সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281