place বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

আব্দুল হক একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্বঃ ফারজানা প্রিয়াঙ্কা

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৫১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা বলেছেন, আব্দুল হক একজন শিক্ষানুরাগী ও সমাজের সেবক। আমি উনার বেশ কিছু কার্যক্রম লক্ষ্য করে দেখলাম তিনি গরীব শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি একজন সমাজের সেবক পাশাপাশি একজন রেমিট্যান্স যোদ্ধা। আমি আশাকরি তার এই কার্যক্রম অব্যাহত রাখবেন এবং তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

তিনি আজ ১১ ই মার্চ ২০২৪ ইং রোজ সোমবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও নাছির উদ্দিন এবং সেকুল ইসলাম শান্ত’’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক (অব:) প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিক উদ্দিন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুজ্জামান ছুটু, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, স্থানীয় মুরব্বী তোরাব আলী, আফতার আলী, প্রমুখ।

অনুষ্ঠান পরবর্তী প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281