place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

২০ হাজার ভোট ব্যবধানে এগিয়ে ‘হাবিব’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশাল ব্যবধানে জয়ের পথে আওয়ামী লীগের নৌকা। সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ নির্ভর করেছিল তরুণতুর্কি হাবিবুর রহমান হাবিবের উপর। শনিবার ( ৪ সেপ্টেম্বর ) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব খবর আসছে তাতে বিশাল জয়ের পথে নৌকা- একথা বলাই যায়।

এসময়ের মধ্যে বালাগঞ্জে সম্পূর্ণ ফলাফল পাওয়া গেছে। এই ফলে দেখা যায়, নৌকার হাবিব পেয়েছেন ২৪ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন ৩৩৩৭ ভোট। ব্যবধান ২০ হাজার ৯৩৬ ভোটের।

এই নির্বাচনে আলোচনায় থাকা ৩ প্রার্থীর বাড়িই দক্ষিণ সুরমা উপজেলায়। সেই  হিসাবে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের ভোটে এগিয়ে থাকা বিশেষ কিছু।

সেই বিশেষ কিছু অর্জনে প্রাথমিক পর্যায়ে বালাগঞ্জে সফল নৌকার হাবিব। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র ও অ্যাজেন্টদের সাথে আলাপ করে জানা গেছে, ফেঞ্চুগঞ্জেও বালাগঞ্জের মত বিশাল ব্যবধানে এগিয়ে থাকবে নৌকা।

দক্ষিণ সুরমায় তিন প্রার্থীর বাড়ি হিসাবে এখানে তাদের ভোটের ব্যবধান কিছু কম হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তা বাদ দিলেও কেবল বালাগঞ্জ আর ফেঞ্চুগঞ্জের যে হিসাব পাওয়া যাচ্ছে- তাতে সংশ্লিষ্টরা বিশাল ব্যবধানে নৌকা ও হাবিবের জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281