place বাংলাদেশ বুধবার, ২০ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ ফেঞ্চুগঞ্জ বিশেষ অভিযানে ৫১ পিছ ইয়াবা সহ আটক ৭ সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: —-মাওলানা মাসুক আহমদ মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী

হাটখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব জনাব আনোয়ার হোসেন কে আহবায়ক ও ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব এটিএম সেলিম কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।গতকাল বাদ মাগরিব ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের শতাধিক সচেতন তরুন-যুবকের এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি অফিসার জনাব ইমরান আহমদের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক মেম্বার, শালিস ব্যক্তিত্ব এটিএম সেলিম।

উল্লেখ্য স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের একটি ক্ষুদ্র ইউনিয়ন হিসেবে আমাদের অনেক অর্জন থাকলেও এখনও পাইনি আমাদের ইউনিয়ন কমপ্লেক্স। এটা আমদের চরম উদাসিনতা ও সীমাহীন ব্যার্থতা। এই ব্যর্থতার দায় কেবলই আমাদের। স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বার বার কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও একটি ঘৃণ্য চক্রান্তের জালে ফেরত যায় প্রকল্প৷ তাই প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকে সব ধরনের সাপোর্ট প্রদানের লক্ষ্যে উক্ত সংগঠনের আত্মপ্রকাশ। যেখানে উপদেষ্টা হিসেবে থাকবেন বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ এবং এলাকার সম্মানিত মুরব্বিয়ান।

প্রাথমিক ভাবে গঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্য বৃন্দঃ

যুগ্ন আহবায়ক- ফারুক আহমদ মেম্বার, দিলোয়ার হোসেন, মাস্টার জসিম উদ্দিন, ইমরান আহমদ, মহি উদ্দিন, ফারুক আহমদ, আকবর আলী, আমিমুল এহসান মানিক, মাওঃ নাজিম উদ্দিন, মোঃ নুরুজ্জামান, তারেক আহমদ।

যুগ্ন সদস্য সচিব- মাস্টার আল-ইমরান, কাজী লুৎফুর রহমান, রিজু চৌধুরী, দুলাল রেজা, সায়েদ আহমদ, কামরান আহমদ, হাফিজ আশরাফুল আলম ফাহাদ।

নবগঠিত এ পরিষদের পরবর্তী সভা আগামি ২৫ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব একই স্থানে অনুষ্ঠিত হবে। এবং সেখানে পরবর্তী কর্মসূচির ঘোষনা আসবে। হাটখোলা ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রত্যেক সচেতন যুবককে দায়িত্ব মনে করে, আপনার নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে উক্ত সংগঠনে স্বপ্রণোদিত হয়ে যোগ দানের বিনীত আহবান রইলো। জনতার ন্যায্য আন্দোলন কখনও বিফলে যায়না যাবেও না ইনশাআল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281