place বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

স্বামীর সম্পত্তি রক্ষা করতে গিয়ে ভুমিখেকোর হুমকির মুখে ইংল্যান্ড প্রবাসী শিউলি

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : স্বামীর সহায় সম্পদ রক্ষা করতে গিয়ে ভূমি খেকো চক্রের আক্রোশের শিকার যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার। ভূমিখেকো চক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। ওই চক্রটি তার ওপর মিথ্যা মামলা দিয়ে এবং অপপ্রচার চালিয়ে মূলঘটনা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে।

২৪ নভেম্বর (রোববার) সিলেট প্রেসক্লাবে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোগলাবাজার থানারধরপাড়া হাসামপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলীর স্ত্রী শিউলি আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলি আক্তার জানান, তার স্বামীর ক্রয়কৃত সম্পদের উপর লোলুপ দৃষ্টি পড়েছে ভাসুরখোয়াজ আলীর। ক্রয়সূত্রে তার স্বামীর মালিকানাধীন দক্ষিণ সুরমার আজমতপুর মৌজার ২১২১/২১২২/২১২৩/২১২৪ নম্বর দাগে৩৬ শতকসহ অন্যান্য দাগের মোট ৭০ শতক ভূমি গ্রাস করতে উঠে পড়ে লেগেছেন খোয়াজ আলী। শিউলি আক্তার বলেন, স্বামীর সাথে যুক্তরাজ্যে অবস্থানকালে আমার ভাসুর খোয়াজ আলী একদল সন্ত্রাসী নিয়ে গত ২৩ মার্চ আমাদের ঘরের পল্লীবিদ্যুতের মিটার এবং ঘরে আগুন জ্বালিয়ে দেন। এর পরের মাসে তাদের ভূমির সীমানা নির্ধারণ করা ২৩ টি পাকা সীমানাপিলারও তুলে নিয়ে যান। কিন্তু তার ভয়ে আমরা কেউ দেশে আসার সাহসটুকুও পাইনি। রাজনৈতিক পটপরিবর্তনের পরে গত১৭ সেপ্টেম্বর দেশে আসি।

শিউলি আক্তার অভিযোগ করে বলেন, জন্মমাটিতে আসার দুদিন পরই ১৯ সেপ্টেম্বর আমি আমার বসতবাড়ি দেখতে যাই।কোনো কারণ ছাড়াই খোয়াজ আলী আমার বসতভিটয়ায় একদল সন্ত্রাসী নিয়ে এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজকরেন। এক পর্যায়ে খোয়াজ আলীর নেতৃত্বে শামীম আহমদ, নজরুল ইসলাম নজই, কাচাই মিয়া, সেলিম আহমদসহ সন্ত্রাসীরাআমার ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। মা, ভাই বোনের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় তিনিগুরুতর জখম হন। এ সময় চাচাতো দেবর সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ, আমজাদ হোসেন লিটনকে ফোন দিলে তারাঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ২১ সেপ্টেম্বর শনিবার পর্যন্তহাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান।

সংবাদ সম্মেলনে শিউলি আক্তার জানান, আমার স্বামীর ভূমি জবরদখল করতে খোয়াজ আলীর অপতৎপরতা সম্পর্কে স্থানীয়মোগলাবাজার থানার পুলিশকে বারবার বলার পরও কোনো সহযোগিতা পাইনি। এমনকি, তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায়থানায় অভিযোগ দেয়া হলেও থানার ওসি সেটিকে মামলা হিসেবে রেকর্ড করেনি। একপর্যায়ে থানার ওসির ইচ্ছেমতো একটিএজাহার লিখে সেটিতে তার ভাই জাহাঙ্গীর আলমকে চাপ দিয়ে স্বাক্ষর নিয়ে দুর্বল ধারায় একটি মামলা রেকর্ড করেন বলেঅভিযোগ করেন। এর পরদিনই হামলাকারী নজরুল ইসলাম নজই বাদী তাদের উপর মিথ্যা ও সাজানো মামলা দায়েরকরেছেন। এছাড়া, গত ১২ নভেম্বর সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে দেয়া মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্রপ্রতিবাদ ও নিন্দা জানান শিউলি আক্তার। একজন প্রবাসী হিসেবে তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদস্ত দাবি করেন এবং নিজেরজানমাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281