place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর অবদান অতুলনীয়- মুহাম্মদ দুলাল আহমদ

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা’র র‍্যালি অনুষ্ঠিত

সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর অবদান অতুলনীয়- মো. দুলাল আহমদ 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য, আবহমানকাল থেকে বাংলা ভূখণ্ডে নানা জাতি-গোষ্ঠী ও ধর্মমতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে একত্রে বসবাসের মাধ্যমে সাম্প্রদায়িক বা আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সংহত রেখেছে। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ইসলামের শিক্ষা। বর্তমান সমস্যাসংকুল বিশ্বে রাসুলুল্লাহর (সা.) অনুপম আদর্শ ও সার্বজনীন শিক্ষা অনুসরণই বহু প্রত্যাশিত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে। পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) আমাদের সবার মনে সহনশীলতা, সংযম, হৃদ্যতা, সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টিতে সহায়ক হোক।

৩১ অক্টোবর, রবিবার, কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি শফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় র‍্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ’র চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ- স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি এম কাওছার আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি আব্দুল মুহাইমিন ফাহাদ, সহ-সাধারণ সম্পাদক কামাল আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি কাজী আলম চৌধুরী, সহ-সভাপতি এম মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সফাত আলী সিনিয়র ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলাউদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজুর রহমান, এম শিহাব উদ্দিন, শাহ মুহাম্মদ আব্দুল জলিল, সফাত আলী সিনিয়র ফাযিল মাদরাসা তালামীযের সভাপতি রাসেল আহমদ, কমলগঞ্জ গণ মহা সরকারি বিদ্যালয় কলেজ তালামীযের সভাপতি হৃদয় অনিক তালুকদার, পৌর তালামীযের সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ প্রমুখ।

‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহর নামাজের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করেন। বাদ যুহর র‌্যালিতে প্রিয়নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281