place বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

সিলেট -৩ উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

হঠাৎ করে দায়িত্ব থেকে  বদলি হলেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। প্রসঙ্গত – সিলেট নির্বাচন কার্যালয়ে দেখা দিয়েছে করোনার হানা।তার জায়গায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসন কাজী এমদাদুল ইসলাম। 

শনিবার (৩ জুলাই) নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

শনিবারের প্রজ্ঞাপনে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ- এই ৩ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সিলেট-৩ নির্বাচনী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেট-৩ আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের।

সস্প্রতি এ দুই কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এ কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচনে নতুন করে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসন। যার সংসদীয় আসন নং ২৩১। চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান।

জালালাবাদ /৫৭৯৯৯/সিলেট /৫৭৮৯/ভিউ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432