place বাংলাদেশ রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ ফেঞ্চুগঞ্জ বিশেষ অভিযানে ৫১ পিছ ইয়াবা সহ আটক ৭ সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: —-মাওলানা মাসুক আহমদ মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম

সিলেট পানসী রেস্টুরেন্টে অতিরিক্ত মূল্য আদায়, অভিযোগ দিয়ে ৫ হাজার টাকা পেলেন সাংবাদিক আজিজুল

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে পানসী রেস্টুরেন্টে নির্ধারিত মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ করে প্রণোদনা হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী পেশায় সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), সকালে পানসী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।

সংশ্লিষ্ট বিবরণে জানা গেছে, গত ১৮ আগস্ট ২০২২ ইং, সিলেটের পানসী রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার পর পণ্য নাম ছাড়া শুধু টাকা উল্লেখ করে বিল দেওয়া হয়। পন্য নাম উল্লেখ পূর্বক বিল ম্যামো দিতে বললে পুণরায় ম্যামো দেওয়া হয়। খাদ্য পরিবেশক নতুন মূল্য তালিকা হাতে দেয় এবং জানায় একদিন আগে এই নতুন তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু সেই মূল্য তালিকায় যেখানে লতা চিংড়ির দাম ৪০ টাকা নির্ধারিত সেখানে ৫০ টাকা এবং আলু ভর্তা যেখানে ১৫ টাকা সেখানে ৩০ টাকা ধরা হয়েছে। বিষয়টি দায়িত্বরত ম্যানেজারের নিকট অবগত করলে তাচ্ছিল্যের সাথে মানুষের জ্যাম ঝামেলা দেখিয়ে বিষয়টি কর্ণপাত করেননি।

তারপর বিষয়টি গত ২২ আগস্ট ই-মেইল এর মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় অফিসে লিখিত অভিযোগ করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম।

প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে আজ ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার উভয় পক্ষকে শুনানিতে অংশ গ্রহণের জন্য নোটিশ প্রদান করা হয় ৷ উভয়পক্ষের অংশগ্রহণে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সার্বিক দিক বিবেচনায় পানসী রেস্টুরেন্ট, সিলেটকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এবং ভবিষ্যতে এ ধরনের ভুল তাদের প্রতিষ্ঠান কর্তৃক আর না হয় সেটা নিশ্চিত করেন। পরে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীর হাতে তুলে দেয়া হয়।

অভিযোগকারী সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম বলেন, একজন সাধারণ ভোক্তা হিসেবে আমি আমার দায়িত্ববোধ পালন করেছি। অর্থপ্রাপ্তির জন্য নয়, ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও হয়রানির শিকার হলে বানিজ্য মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরে অভিযোগে প্রতিকার মেলে সেটা নিশ্চিতে এই অভিযোগ। অভিযোগটি অধিদপ্তর আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এতেই আমি খুশি। সিলেটের প্রসিদ্ধ এতবড় প্রতিষ্ঠানকে আরো সচেতন হওয়ার আহ্বান জানাই।

সরকার সাধারণ মানুষের কাছে সুন্দর, খরচ ও ঝামেলাহীন ভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ ও প্রতিকারের এই আইন সত্যি প্রশংসার দাবিদার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281