place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

সিলেটে স্মার্ট কার্ড পাবেন ১১ হাজার বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৭৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং ‘ডিজিটাল সার্টিফিকেট’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট বিভাগের তিনটি জেলার প্রায় ১১ হাজার মুক্তিযোদ্ধা এসব কার্ড ও সার্টিফিকেট পাবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের সতেরোটি জেলার ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ বিতরণ করা হবে। এ ছাড়া ৪৬ হাজার ৮০৩ জন মুক্তিযোদ্ধা পাবেন ‘ডিজিটাল সার্টিফিকেট’।
এর মধ্যে সিলেট বিভাগের তিন জেলায় ৩ হাজার ২৮৩ জন মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড এবং ৭ হাজার ৪৮৫ জন পাবেন ডিজিটাল সার্টিফিকেট।

সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট, মৌলভীবাজার জেলায় ৬৪৪ কার্ড ও ১ হাজার ৪৭১ সার্টিফিকেট এবং হবিগঞ্জে ৯২৮ কার্ড ও ২ হাজার ৪৭ সার্টিফিকেট বিতরণ করা হবে।

বিভাগের সিলেট জেলায় আপাতত কোনো মুক্তিযোদ্ধা কার্ড বা সার্টিফিকেট পাচ্ছেন না। পরবর্তী ধাপে এ জেলার মুক্তিযোদ্ধারা এগুলো পাবেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর তথ্য অনুযায়ী জানা যায় , সতেরোটি স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেটের প্রিন্টিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি জেলার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টের কাজ শেষ হতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে।

স্থানীয় সিলেট মুক্তিযোদ্ধা সংসদ জানায়, এতে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও শক্তিশালী হবে এবং সঠিক মুক্তিযোদ্ধা যাছাই করা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281