place বাংলাদেশ রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ ফেঞ্চুগঞ্জ বিশেষ অভিযানে ৫১ পিছ ইয়াবা সহ আটক ৭ সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: —-মাওলানা মাসুক আহমদ মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম

সিলেটের ফেঞ্চুগঞ্জে ছাত্র-শিবির নেতা আখতারুজ্জামানের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতঘরে ভাংচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

৭ আগস্ট মধ্যরাতে রাতে উপজেলার নিজ ঘিলাছড়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী, শিবির নেতা আখতারুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত প্রায় ১টার দিকে ৪০ থেকে ৫০ জন মুখোশধারী সশস্ত্র লোক এসে বাড়িঘর ভাংচুর করেন। এ সময় বাড়ির আঙিনায় থাকা একটি মোটরসাইকেলের আগুন দেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে ভাংচুরের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা বসতঘরে পেট্টোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে।

হাবিবুর রহমান রুবেল জানান, জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা, আমার ছোটভাই আখতারুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় ছিলেন। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বিভিন্ন পোস্টে কমেন্ট করতেন। আন্দোলন চলাকালীন পুলিশ ও সরকারের দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ভূমিকা নিয়ে নানা সমালোচনামূলক মন্তব্য (কমেন্ট) করেন আখতারুজ্জামান। ৫ আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এর দু’দিন পর ফেসবুকে লেখালেখি করার ঘটনায় দুর্বৃত্তরা আখতারুজ্জামানের বাড়িতে এসে হামলা করে ভাংচুর করেছে বলে জানা গেছে।

দেশে থাকাকালীন অবস্থায় আখতারুজ্জামান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতের রাজনীতি করতেন। তিনি উপজেলা জামায়াতের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারী, উপজেলা ও কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়িতে হামলা করে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আখতারুজ্জামানের পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরদিন (৮ আগস্ট) সকালে আমরা ফেঞ্চুগঞ্জ থানায় যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সারাদেশে থানা পুলিশ অনুপস্থিত। হাবিবুর রহমান রুবেল বলেন, ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দিতে গিয়ে দেখি, থানার প্রধান ফটকে তালা দেওয়া। ভিতরে কোনো পুলিশ সদস্য ছিলেন না। আশেপাশে দেকানদারদের জিজ্ঞেস করার পর জানতে পেরেছি ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওইদিন বিকালে থানায় ভাংচুর করা হয়েছে এবং অস্ত্র লুট করেছে কে বা কারা। এজন্য থানা পুলিশ না থাকায় অভিযোগ দিতে পারি নি। যে দেশে পুলিশ নিরাপত্তা না পেয়ে পালিয়ে গেছে থানা ছেড়ে সেখানে আমরা সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবো বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281