place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

সিলেটের ইমরান ওয়ার্ড চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ডে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৮১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সন্তান ইমরানুর৷ তাকে নিয়ে গর্বের শেষ নেই সিলেটবাসীর। অন্যদিকে এ কৃতিত্বের মূল অংশ বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু’র। তার চমক হিসেবে বলা যায় ইমরানুরের পারফরম্যান্স।

প্রত্যাশা অনুযায়ী ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। শুক্রবার দিনগত রাত ১টা ৩৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ওরিগনে বাংলাদেশের এ সেরা অ্যাথলেট ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে সবার প্রত্যাশা পূরণ করেছেন।

চারটি হিট থেকে টাইমিং অনুযায়ী ১৪ জন পরের রাউন্ডে উঠেছেন। ইমরানুর চার নম্বর হয়ে এ যোগ্যতা অর্জন করেছেন।

দুই নম্বর হিট থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছেন গাম্বিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিযোগী। গাম্বিয়ান ইব্রাহিমা কামারা ১০ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম এবং ইন্দোনেশিয়ার লালু মোহাম্মদ জহুরি ১০ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ইমরানুর সময় নিয়েছেন ১০ দশমিক ৪৭ সেকেন্ড।

ইমরানুর জাতীয় রেকর্ড গড়ে পরের রাউন্ডে উঠেছেন। গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে দেশের দ্রুততম মানব হয়েছিলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি সে রেকর্ডও ভেঙে দিলেন।

ইমরানের দৌড় শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ওরিগন থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু বলেছেন, টাইমিং হিসেবে চার নম্বর হয়ে ইমরানুর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এই প্রথম বাংলাদেশের কোনো স্প্রিন্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে বা মূল হিটে উঠলেন।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৫০ মিনিটে ইমরানুর দ্বিতীয় রাউন্ডের হিটে অংশ নেবেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281