place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

সাতকোটি টাকা ব্যায়ে নির্মিত এম এ খাঁন সেতুতে ৩৬ বছর ধরে টোল আদায় করা হচ্ছে

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১০১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আর কত টাকা টোল আদায় করলে ঋনমুক্ত হবে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি নামক সুরমা নদীর উপরে নির্মিত এম এ খাঁন সেতু।

ভোগান্তি থেকে মুক্তি পাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রায় ৫০লক্ষ জনসাধারণ। এটাই দীর্ঘদিন থেকে এ দুটি অঞ্চলের সর্বসাধারণের জিজ্ঞাসা।

১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ লামাকাজি নামক স্থানে সুরমা নদীর উপরে নির্মিত সাবেক নৌবাহিনীর প্রধান প্রয়াত এডমিরাল মাহবুব আলীর নামে উৎস্বর্গিত (এম এ খাঁন) সেতুটির শুভ উদ্বোধন করেছিলেন। সেতুটি নির্মাণ করতে তৎকালীন সময়ে মোট ব্যয় হয়েছিল ৭০০০০০০০ (সাতকোটি) টাকা। যে দিন থেকে এই সেতুটি উদ্বোধন করা হয়েছিল সেই দিন থেকে টোল আদায় করা শুরু হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর ধরে এটি অব্যাহত রয়েছে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য ৩৬ বৎসরেও কি এক অদৃশ্য শক্তির কারণে সাতকোটি টাকার টোল এ অঞ্চলের মানুষ দিতে পারেনি তাই তাদের এই ভোগান্তির লাঘব হয়নি।

বিভিন্ন সময় টোল আদায়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় তাতে করে ঘন্টার পর ঘন্টা এখানে পড়ে থাকতে হয় যাত্রী ও জনসাধারণকে।

স্থানীয় সরকার ও এলজিইডি মন্ত্রণালয়ের প্রতি সিলেটের লামাকাজিতে অবস্থিত এম এ খাঁন সেতুটির টোল আদায় বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সুদৃষ্টি কামনা করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281