place বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

শীতের ছোঁয়া: নবী হোসেন নবীন

নবী হোসেন নবীন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
শীতের ছোঁয়া
নবী হোসেন নবীন
শীত এসেছে ধনীর ঘরে লেপ আর তোশক নিয়ে
আরামের ঘুম ঘুমায় তারা কম্বল মুড়ি দিয়ে।
বাহারি সব গরম কাপড় গায়ে শোভা পায়
হরেক রকম পিঠা পুলি মজা করে খায়।
শীত এসেছে গরীব ঘরে কুয়াশার শাল নিয়ে
শীতের হিমেল পরশ ঠেকায় ছেঁড়া কাঁথা দিয়ে।
হাড় কাঁপানো শীতে কাঁপে বৃদ্ধ গরীব বুড়ো
ছেঁড়া কাঁথায় শরীরটা তার ঢাকে নাতো পুরো।
পথশিশু আগুন পোহায় ছেঁড়া কাগজ জ্বেলে
লজ্জা পেয়ে সূর্যমামা চায় না চক্ষু মেলে।
সৃষ্টির সেরা বলেই মানুষ লজ্জা শরম নাই
নচেৎ কী আর শীতকাল এলেই বনভোজনে যাই!
একটি করে গরম কাপড় দিলে প্রতিজনে
ঘুমের মাঝে ওমের পরশ পেত গরীবগণে।
আকাশ যাদের ঘরের ছাউনি তুমি তাদের তরে
একটি গরম কাপড় দাও না একটু কৃপা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281