place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

শাহপরান থানা বালুচর ৫৮ নং বিট এর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোহন আহমদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৯ সেপ্টেম্বর ২০২২খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় এসএমপি শাহপরান রহঃ থানাধীন বালুচর আল্ ইসলাহ্ ২ নং মসজিদ পয়েন্ট চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে তে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
শাহপরান রহঃ থানা তদন্ত অফিসার – ইন্দ্রনীল ভট্টাচার্য- বলেন, এদেশে সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি নানান ধরনের সংস্থা রয়েছে; একটু অনুভব করলেই দেখবেন, অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর কার্যপরিধির পেশা হওয়া সত্বেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে কতটা সৎ সাহস নিয়ে, কতটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মুখোমুখি দাঁড়াই।তিনি সিলেট নগরী শাহপরান রহঃ থানাদলধীন এলাকা যাতে সুন্দর, বসবাস যোগ্য ও নিরাপত্তার সাথে জনগণ বসবাস করতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে শাহপরান রহঃ থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

এ সময় শাহপরান রহঃ থানার সেকেন্ড অফিসার স্নেহাশিস- বলেন,
ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। তাই ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি। ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকা ভিত্তিক, সামাজিক নানান ধরনের অসংগতি ও সমস্যা শুনে সেগুলোর সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ সভায় নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরেন।

এসময় ৫৮ নং বিট অফিসার এসআই মিজান – ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সংক্রান্তে আলোকপাত করার পাশাপাশি অপরাধ নিবারণের জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে এসে সামাজিক দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহপরান রহঃ থানা এর পুলিশ অপারেশনসহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281