place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

রাসূল সা. আদর্শ ছাড়া শান্তিপূর্ণ সমাজব্যবস্থা সম্ভব নয়: ফেঞ্চুগঞ্জে -আবু জাফর নোমান

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৮৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জে আল ইসলাহ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত.

রাসূল সা. আদর্শ ছাড়া শান্তিপূর্ণ সমাজব্যবস্থা সম্ভব নয়: আবু জাফর নোমান

আল ইসলাহ মানুষের খেদমতের জন্য কাজ করে: মাওলানা হারুনুর রশীদ

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান বলেছেন, বর্তমান সময়ে বারবার মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এর অন্যতম কারণ আমাদের আদর্শ এবং শান্তিপূর্ণ সমাজ দেখে ইহুদি নাসারারা চরম লজ্জিত হয়। বর্তমান সময়ে ইসলামী বিশ্বে মুসলিম জাগরণের সময় হয়েছে। এর অন্যতম উদাহরণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ান।

তিনি আরও বলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ একটি শান্তিপূর্ণ সংগঠন। আল্লামা ফুলতলী র. আল ইসলাহ ও তালামীয গঠন করেছেন একমাত্র মানুষকে রাসূল সা. এর আদর্শের দিকে ধাবিত করতে। আমরা কোন ক্ষমতা চাই না। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি।

আজ ১৬ ই জুন দুপুরে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফিজুল কোরআন মাদরাসার হলরুমে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ আয়োজিত মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাজিদুল ইসলাম ও গজল পরিবেশ করেন তাসওয়া আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী, সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক এবং তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ।

বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি আবু বকর মো. নূরী, আল ইসলাহ নেতা- সৈয়দ জুনেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ময়ুর, মাইজগাঁও ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দিন বাবু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি ক্বারী মিনহাজ উদ্দিন, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আবুল বাশার, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আহাদ, প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন – ডেইলি জালালাবাদ ভিউয়ের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সিনিয়র সহ-সভাপতি হাফিজ জামিল আহমদ, আব্দুল মোতালিব, সহ-সম্পাদক আব্দুল করিম।

সভায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সিদ্ধান্তঃ অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।

জু/৩২১/৬

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432