place বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন

রাতে ফাইনালের ক্ষুদা মেটাতে চায় আর্জেন্টিনা

খেলার সংবাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আর্জেন্টিনা ফাইনালের জন্য মুখিয়ে আছে। এর ফলে যদি আর্জেন্টিনা বিজয়ী হয় তবে আর্জেন্টিনা -ব্রাজিল ফাইনাল দেখবে বিশ্ব।

গেল বার ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হেরে থেমেছিল আর্জেন্টিনার কোপা আমেরিকা যাত্রা। এবার সেলেসাওরা পৌঁছে গেছে ফাইনালে। সেমিফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলে ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবেন নেইমাররাই। 

তবে তার আগে জিততে হবে সেমিফাইনালে। কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে আর্জেন্টিনার ফুটবলাররা ক্ষুধার্ত বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, প্রস্তুত তার দল।

তিনি বলেন, ‘আমরা জিততে এবং ফাইনালে যেতে চাই। খেলোয়াড়দের মধ্যে ক্ষুধাটা স্পষ্ট। তারা তৈরি এবং প্রস্তুত আছে। আশা করি আমাদের ট্রাইব্রেকারে যেতে হবে না। যদি এমনটা ঘটে, আশা করি সবকিছু ঠিকঠাক হবে।’

গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সেখানেও ইকুয়েডরকে মেসির জোড়া অ্যাসিস্ট ও ফ্রি কিক গোলে ৩-০ গোলে উড়িয়ে দেয়। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অন্য ম্যাচগুলোকে স্মরণ করেছেন স্ক্যালোনি। 


আলবিসেলেস্তে কোচ বলেন, ‘ছয় ম্যাচেই আমরা নিজেদের উদ্দেশ্য পূরণ করেছি। এখন আমরা ফাইনালে যেতে চাই। প্রতিপক্ষকে অনেক সম্মান করি আর আমরা জানি ম্যাচটা অনেক কঠিন হবে।’

জালালাবাদ /খেলা/৩৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281