place বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

মৌলভীবাজারে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাজন আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৮৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রাজভর টিলায় সদ্য প্রকাশিত এসএসসি উত্তীর্ণ মনিকা রাজভর (১৫) নামে এক চা শ্রমিক ছাত্রী রান্না ঘরের চালায় গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে। পরিবার সদস্যরা জানান, ছাত্রীটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের রাজভর টিলার মৃত রাম স্বামী রাজভরের মেয়ে মনিকা রাজভর (১৫) রান্না ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ২০২১ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শমশেরনগর এ এ টিএম বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির
একটি দল ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে এ ছাত্রীর সাথে চা বাগানের দুটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তার পরিবার সদস্যরা তাকে শাসন করেছিল। ফলে সে অভিমান করে আত্মহত্যা করতে পারে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ছাত্রী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার সদস্যরা বলছেন সে মানসিক রোগী ছিল। তাকে কয়েক দফা মানসিক চিকিৎসককে দেখানো হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281