place বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

মাওলানা শামসুদ্দোহা খানের ইন্তেকাল : এন পি সি ক্লাবের শোক

বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক ফোরামের সদস্য, মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়তুল মোদাররেসিনের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা মাওলানা শামসুদ্দোহা খান শনিবার রাতে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর। তিনি কয়েকদিন ধরে করোনা আক্রান্ত সহ অন্যান্য রোগে ভোগছিলেন।

মাওলানা শামসুদ্দোহা খান ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষক ও সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ।

তিনি অসংখ্য বই রচনা করেছেন এবং যুবকদের সাহিত্যপ্রেমে উদ্ভুদ্ধ করতে গড়ে তুলেছিলেন অনেক সাহিত্য সংগঠন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ এন পি সি ক্লাবের সভাপতি মো. শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক রুবেল আযম।

তারা মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281