place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজের মৃত্যু

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী আব্দুল মুহিত সবুজ ঢাকা থেকে কুলাউড়া ফেরার পথে মৌলভীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন তিনি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সহ ২জন নিহত। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

পুলিশ ও স্থানীরা জানান, বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় ফল ও সবজি বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ। তার বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে। নিহত অন্যজনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। আশংকা জনক অবস্থায় চালক সহ ৩ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মৌললভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তারা উদ্ধার কাজ চালান।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, ফল ও সবজি বোঝাই মিনি ট্রাকটি ঢাকা থেকে আসছিল। আহত ও নিহতরা সবাই মিনি ট্রাকে ছিলেন।

বিএনপি নেতা আব্দুল মুহিত সবুজ সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবর প্রচার হলে জেলা ও উপজেলায় তার রাজনৈতিক সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার এই মর্মান্তিক মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জালালাবাদ /কুলাউড়া /৫৭৮০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281