place বাংলাদেশ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয়

ভারতের কৈলাসহর প্রেসক্লাবের অনুষ্ঠানে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুব শক্তিকে পড়াশোনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো কৈলাসহর প্রেস ক্লাব ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ সংস্থা।

যুবক ও যুবতীরাই হল দেশের মূল শক্তি এবং আগামী দিনে ভারতকে শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে তাদের ভূমিকাই হবে সর্বোচ্চ। আর তাই দেশের যুব শক্তিরা যাতে পড়াশোনায় আরো এগিয়ে যেতে পারে সে কথা মাথায় রেখে তেরো ফেব্রুয়ারী মংগলবার দুপুরে কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গণে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এক মেগা অনুস্টান অনুস্টিত হয়েছে। মূলত কৈলাসহর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলিতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, বাংলাদেশের কুলাউড়া থেকে আগত কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমূল বারী সুহেল ও বিশিষ্ট শিক্ষাবিদ মনোজ রায় সহ আরও অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৈলাসহর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর প্রেসক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী। সাজেশন বই বিতরণ অনুষ্ঠানে মহকুমার ২৭টি স্কুলের প্রায় তিনশ ছাত্রছাত্রী উপস্থিত ছিল। উপস্থিত সকলের মধ্যে অতিথিরা সাজেশন বই তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কৈলাসহর প্রেসক্লাব ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভূয়শী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281