place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ভাটেরায় জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি শনিবার বিকেলে শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভাটেরা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, কিশোর ও যুবকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে অভয়চরণ শিশু কিশোর যুব সংঘ, ভাটেরা, কুলাউড়া, মৌলভীবাজার।

শোভাযাত্রায় ধর্মীয় গান, পতাকা ও রথের প্রতিকৃতি ব্যবহার করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ঐক্য ও সংস্কৃতির চিত্র এতে ফুটে ওঠে।

স্থানীয়দের মতে, এই আয়োজন ভাটেরার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281