place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ১৬টি ঘরে বিদ্যুৎ সংযোগ

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১০১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

অনেক প্রতিক্ষার পর মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ১৬টি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সোমবার (১২ জুলাই) প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ১৬ ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এর মধ্যে ভবানীপুর গ্রামে ৮টি, ভূগা-চান্দপুর গ্রামে ৬টি এবং সায়পুর গ্রামে ২টি পাকা ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

এ সময় উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিক উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বড়লেখা উপজেলায় প্রথম পর্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের প্রায় ৫০টি ঘরের চাবি উপকারভোগীদের মাঝে হস্তান্তরের প্রায় পাঁচমাস অতিবাহিত হলেও ঘরগুলোতে বিদ্যুৎ ও পানির কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। বিদ্যুৎ ও পানির ব্যবস্থা না থাকায় ৫০ পরিবারের মধ্যে ৩৪ পরিবার ঘরগুলোতে ওঠেনি। মাত্র ১৬টি পরিবার ঘরে ওঠে। এতে তারা চরম দুর্ভোগে পড়েন।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে তারা নড়েচড়ে বসেন। এরপরই ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। এর মধ্যে সোমবার ১৬ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় উপকারভোগীদের মধ্যে বেড়েছে উৎফুল্লতা । বাকিঘরগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ (‘ক’ শ্রেণি) পুনর্বাসন প্রকল্পের আওতায় বড়লেখা উপজেলার ৫টি ইউনিয়নে ৫০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বড়লেখা সদর ইউনিয়নে ১০টি, উত্তর শাহবাজপুর ইউনিয়নে ১৬টি, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ৩টি, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ৩টি এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ১৮টি ঘর নির্মাণ করা হয়। একে কটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। চলতি বছরের ২৩ জানুয়ারি উপকারভোগীদের মধ্যে ঘরগুলোর চাবি হস্তান্তর করা হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমাজ উদ্দিন সরদার বলেন, বড়লেখায় প্রথম ধাপে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ৫০টি ঘরের মধ্যে ৩৫টিতে পল্লী বিদ্যুৎ সংযোগ দিতে পারবে। কারণ, কাশেমনগর গ্রামের ১৫টি ঘর পিডিবির আওতাধীন এলাকায়, তাই এগুলোতে পল্লীবিদ্যুতের সংযোগ দেওয়া যাবে না। সোমবার ৩৫টির ঘরের মধ্যে ১৬টিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বাকি ঘরগুলোতে দ্রুত সংযোগ দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281