place বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

বড়লেখায় খাসি স্বেচ্ছাসেবী টিম গঠন ও উপকরণ বিতরণ

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১০৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার বড়লেখায় করেনাভাইরাসের বিস্তার রোধকল্পে জনসচেতনতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর উদ্যোগে মঙ্গলবার খাসি স্বেচ্ছাসেবী টিম গঠিত হয়েছে। এসময় টিম সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে।

উপজেলার ১৮টি খাসি পুঞ্জিতে মহামারী করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে গঠিত টিম কাজ করবে। করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করা, করোনার ভ্যাকসিন গ্রহণে উৎসাহ প্রদান, ভ্যাকসিন নিবন্ধনে সহযোগিতা করাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করবে এ সংগঠনের কর্মীরা।
বড়লেখা উপজেলার খাসি পুঞ্জিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর দিক নির্দেশনায় গত রোববার বিকেলে ইউএনও অফিসে সংগঠনের কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাসিয়া পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার উৎসাহ দেওয়ার জন্য ইউএনও কর্মীদের প্রতি পরামর্শ দেন।
উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, জসিন্ডা সুমের, সিতেশ খংলাঃ, ফেসতি লাপাসাম, সদস্য প্রবীণসন সুছিয়াং, ওয়ানলি আমসে, দোলন মানকিন, লিমা মানকিন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432