place বাংলাদেশ রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ ফেঞ্চুগঞ্জ বিশেষ অভিযানে ৫১ পিছ ইয়াবা সহ আটক ৭ সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: —-মাওলানা মাসুক আহমদ মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম

বরমচালে উত্তরভাগ পাঠানপাড়া প্রবাসী গ্রুপের গুণীজন ও প্রবাসী সংবর্ধনা

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়ার বরমচাল ইউনিয়নের অসহায় দুস্থ ও নিরন্ন মানুষের সহযোগিতার লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন উত্তরভাগ পাঠানপাড়া প্রবাসী গ্রুপের পক্ষ থেকে গুণীজন ও প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক জামিল খাঁন।

শুক্রবার (২৪সেপ্টেম্বর) বিকেলে বরমচাল ফুলেরতল বাজার শেডঘরে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রনেতা কামাল হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খোরশেদ আহমদ খাঁন সুইট।

এসময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সমাজ সেবক জয়নুল ইসলাম জুনেদ, মফিজ খাঁন, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ খান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ছাত্রনেতা ফয়েজ উদ্দীন প্রমুখ।

সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন উত্তরভাগ পাঠানপাড়া প্রবাসী গ্রুপের সভাপতি আব্দুল হাকিম ইমরান, সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাবাজ আলী, প্রচার সম্পাদক মোঃ বেলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক রুহেল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রুহেল মিয়াসহ অনেকে।

এর আগে সমাজসেবক আরজদ খান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের শুরু হয়। অনুষ্ঠানে গুনিজন হিসেবে ইউপি চেয়ারম্যান হাজী খোরশেদ আহমদ খাঁন সুইট, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, ছাত্রলীগ নেতা রুকন বকস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ খান, সমাজসেবক মফিজ খাঁন, আলহাজ্জ্ব মোহাম্মদ আনার উদ্দিন, আব্দুল মোক্তাদির মুক্তার, আবুল হোসেন খছরু,জয়নুল ইসলাম জুনেদ, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, কবি ও লেখক এম তোফায়েল হোসাইন খান জমসেদ, সাবেক ইউপি সদস্য পাখি মিয়া।

সংবাদকর্মীদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম।

প্রবাসীদের মধ্যে তৈয়ব সাফাত আলী, আব্দুল হাকিম ইমরান, মোঃ সাবাজ আলী , দুদু মিয়া, মোঃ আব্দুল আজিজ, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, সুহেল আহমদ স্বপন, আব্দুস শহীদ, কাহের উদ্দিন আহমদ,রিয়াজ উদ্দিনকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী গ্রুপের ভুয়সী প্রংসা করেন। বক্তারা প্রবাসীদের গুরুত্ব উল্লেখ করে বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মাতৃভুমির কল্যাণে কাজ করে। এলাকার নিরন্ন অসহায় দুস্থ মানুষের সুযোগ সুবিধা নিয়ে ভাবে। কিন্তু প্রবসীরা দেশে আসলে আমরা তাদের জন্য কিছু করতে পারি না, তারা শুধু আমাদের দিয়েই যায়। তাদেরকে সহযোগিতা করলে না পারলেও আমাদের উচিত তাদেরকে ভালোকাজে উৎসাহ দেয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281