place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক বলেছেন, বিএনপি এখন সুশৃঙ্খল দল। আমাদের মধ্যে কোন রাজনৈতিক কোন্দল নেই৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই নির্দেশ সবার আগে বাংলাদেশ। আমরা শহিদ জিয়ার সৈনিক। আমাদের বুকে গত ১৭ বছরের রক্তের দাগ মেটেনি। আমরা কারোও প্রতি হিংসা বিদ্বেষ রাখিনা। কিন্তু বিএনপির পরিচয় দিয়ে যদি ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী পার্টির বদনাম ও অপপ্রচার করে তবে কোন ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ৩ মাসের সফলতা দেখে কিছু গুপ্ত বাহিনী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। সাধারণ জনগণ ও কর্মী সমর্থকদের এ বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করছি।

তিনি আজ ২৯ মে (শুক্রবার) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার এম এস সি পার্টি সেন্টারে আয়োজিত ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল তার বক্তব্যে স্পষ্ট ঘোষণা করেন- বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে দলের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিয়মিত ফ্যাসিবাদের সাথে যুক্ত বিএনপি নামধারী নেতাদের তালিকা করে তাদের যথাযথ ব্যবস্থা করা হবে। তিনি বলেন- আগামীতে যে সকল কমিটি আসবে তাতে ত্যাগী ও নির্যাতিতরা স্থান পাবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি তসলিম আহমদ নেহারের সভাপতিত্বে ও সহ- সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ – যুবদল- সেচ্ছাসেবক দল – ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281