place বাংলাদেশ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয়

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় মালামাল চুরি, এস আই আশরাফের অভিযান, আটক ৩

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২০১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানায় গত ২৭ মার্চ পুরাতন এলোমেনিয়া কম্প্রেসার থেকে ৭০ রেম তামার তার একদল সংবদ্ধ চুরচক্র চুরি করার সময় দায়িত্বে থাকা আনসার সদস্য তাদের ধাওয়া করলেও তা উদ্ধার করতে পারেন নি। এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার তামার তারও নিয়ে যায়। যা ছিল ৭৫ ফিট। গত ৯ এপ্রিল এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নং ০৩। এ বিষয়ে গতকাল (রবিবার) ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে ভিন্ন অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি করে চোরাইকৃত ৫০ ফুট তামার তার সহ প্রথম অভিযানে রাজনগর থেকে দুইজনকে মালামাল সহ গ্রেফতার করা হয়৷ পরবর্তী ঐ দিন বিকেলবেলা পৃথক আরেকটি অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামীরা হলেন-
১৷ মোঃ শাহিন (৩০), পিতা- ফুল মিয়া,২। মোঃ শফিক মিয়া (২৯), পিতা- মৃত আলমগীর, ৩।মোঃ সোহেল আহম্মদ (২৬), পিতা- মৃত মুমিন মিয়া, সর্বসাং- নিজগাও ( পশ্চিমখাস), থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলাম জানান, আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি ২৪ ঘন্টার মধ্যে চেষ্টা করেছি আসামি সহ মালামাল উদ্ধার করতে। আমরা এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করতে পেরেছি। বাকি মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য – ফেঞ্চুগঞ্জ সারকারখানায় অতীতে যত চুরি হয়েছে তার প্রতিটি ঘটনায় এই সমস্ত চোরচক্র জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক মামলায় তারা দীর্ঘদিন জেলে থাকলেও জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে লিপ্ত হয় বলে জানা গেছে।

উদ্ধার হওয়া মালামাল

তিনি আরও জানান, ফেঞ্চুগঞ্জ সারকারখানার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এত নিরাপত্তা প্রহরী থাকার পরেও কেন এমন চুরির ঘটনা বার বার ঘটছে? এর পিছনে সারকারখানার কে বা কাহারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281