place বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন

ফেঞ্চুগঞ্জে ১ রাতে ৯ দোকানে চুরি

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে একরাতে ৯ টি দোকানে চুরির অভিযোগ উঠেছে। জানা যায়, গতকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ বাজারের ৯ টি দোকানে চুরি হয়। এ সময় প্রতিটি দোকানের তালা ভেঙে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চুর চক্র।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে জানা যায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একসাথে ৯ টি দোকানে চুরি হয়েছে।

এ বিষয়ে নিয়ামাহ সুপার শপ এর প্রোপাইটর ইমদাদুল হক জানান, রাত ৮ টায় দোকান বন্ধ করে চলে যান। সকালে ঘুম থেকে উঠে খবর পান তার দোকানের ছাটার খোলা অবস্থায় রয়েছে। এমন সময় তিনি তার ক্যাশ চেক করেন এবং নগদ অর্থ সহ আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দিবেন।
জানা যায়, আয়েশা মেডিসিনের দোকান থেকে সাটার খুলে ৫ থেকে ৭ হাজার টাকা প্রায় এবং পার্শবর্তী রংয়ের দোকানের প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয় বলে জানা যায়।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিতকে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে তার মুবাইল বন্ধ পাওয়া যায়। সাধারণ ওবায়েদুল্লাহ মাহমুদ জুয়েল এর ফোনেও একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির অর্থ সম্পাদক শাহিন আহমেদ খান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতমধ্যে এ বিষয়ে বৈঠক চলছে। আমরা বাজারের নিরাপত্তা আরও জোরালো করব বলে তিনি জানান।

অন্যদিকে বনিক সমিতির সিদ্বান্তের প্রতিক্রিয়া হিসেবে ব্যবসায়ীদের পক্ষে ইমদাদুল হক জানান, আমাদের সাথে বনিক সমিতি রয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করি।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে অন্যতম ইশা প্রিন্টার্স, পপুলার ফার্সেসী সহ মোট ৯ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281