place বাংলাদেশ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা এহসান সাহেদ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে পিতা-মাতাদের সর্তক হওয়া উচিত : হুছামুদ্দীন চৌধুরী কুলাউড়ায় পিতৃহারা কন্যার বিয়েতে রাশিদ আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু

ফেঞ্চুগঞ্জে সেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে ধূম্রজাল

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১০৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

গত ২৭ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মন রঞ্জন গুহ এবং সাধারন সম্পাদক আউজালুর রবমান বাবুর নির্দেশক্রমে আগামী ৩(তিন) বছরের জন্য আশরাফুল হাসান চৌধুরী কামরানকে সভাপতি ও নাহিদ সুলতান পাশাকে সাধারন সম্পাদক করে ১৫ মার্চের তারিখে ১০ সদস্যের কমিটি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ কমিটি ঘোষনা করেন।

অন্যদিকে একইদিনে সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের প্যাডের ঘোষিত একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। সেই কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  জুনেদ আহমদ কে সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়।

কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় দপ্তরের ঘোষিত দায়িত্ব পাওয়া নেতারা আনন্দ মিছিল করেন। এর কিছুদিন পর আবার জুনেদ আহমদ এর নেতৃত্বে আরেকটি মিছিল হয় যেখানে জুনেদ আহমদ কে সাধারণ সম্পাদক দাবি করা হয়। এ নিয়ে প্রশ্ন উঠে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।

আজ ৩ এপ্রিল বরিবার সন্ধ্যায় বাংলাদেশ  মুক্তিযুদ্ধ  মঞ্চ  সিলেট  জেলা শাখার সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাটের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ লিপি প্রকাশ করে। সেখানে কেন্দ্র ঘোষিত সভাপতি কামরানকে রাজাকারপুত্র দাবি করে অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানানো হয়।

অন্যদিকে এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা কেন্দ্রের সিদ্বান্তকে স্বাগত জানিয়েছেন।

বারবার দুইটি গ্রুপ সৃষ্টি হয়ে কমিটি নিয়ে যে বেড়াজাল সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে কথা হয় সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সাথে।

এ ব্যাপারে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ মুঠোফোনে জানান,  কমিটি উর্ধতন নেতাদের নির্দেশনা ও নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোন অপৃতিকর ঘটনা ঘটলে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281