place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে কবরস্থান সংস্কারের জন্য এম আর এফ টিভির মাধ্যমে নগদ চেক হস্তান্তর

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৬৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ওয়াপধা বশির কলনী এলাকার বাসিন্দাদের করব দেওয়ার জন্য অনেক বেগ পেতে হত। কিছু কিছু সময় হযরত মাইয়াম শাহ. র. মাজারের পাশে তারা কবর দিতেন।

এই এলাকায় প্রায় ২০০ পরিবার রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গভীর খাদ, পাশে টিলার পানির ঢলের কারনে ইতমধ্যে প্রায় ১০-১৫ টি বিলীন হয়ে গেছে।

ওয়াপধা বশির কলনী এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তাদের পঞ্চায়েত, মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। কিন্তু পার্শ্ববর্তী ছড়া ও খাদ নিয়ন্ত্রণ না করতে পারলে কবরস্থানের উন্নয়ন সম্ভব নয়। জানা যায়, বশির কলনীর এই কবরস্থানের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন একশত আশি ফুট জায়গা দেওয়াল করে দেন। এবং এর ভূমিদাতা মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত।

আজ শনিবার দুপুরে ১৫ অক্টোবর স্থানীয় কবরস্থানের সাথে যুক্ত পঞ্চায়েত কমিটির দায়িত্বে থাকা লোকদের হাতে নগদ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন এম আর এফ টিভির চেয়ারম্যান মো. মুসা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক দুলাল মিয়া, জাকারিয়া আহমেদ, মুহাম্মদ জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281