place বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

নেটওয়ার্কিং বিড়ম্বনার শিকার দশগ্রামের হাজার হাজার গ্রাহক

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষ যখন ঘরে বসে পুরো বিশ্বের খবর ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে ঠিক সেই মুহুর্তে বিশেষ করে গ্রামীণ ফোনের নেটওয়ার্কিং বিড়ম্বনার শিকার হচ্ছেন সিলেট সদর উপজেলার মোগলগাঁও ও জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর দশগ্রামের প্রায় ত্রিশ হাজার গ্রাহক। এ নিয়ে প্রতিবেদক বারবার গ্রামীণ ফোনের নেটওয়ার্কিং বিভাগের কর্মকর্তা বৃন্দের সাথে বারবার যোগাযোগ করেন এবং যোগাযোগের প্রেক্ষিতে নেটওয়ার্কিং বিভাগের ইন্জিনিয়ারিগণ মাঠ পর্যায়ে ঘুরে পরিদর্শন করে আশ্বস্ত করেন একটি সুন্দর সমাধানে গ্রামীণ ফোনের নেটওয়ার্কিং টাওয়ার নির্মাণ করবেন বলে কিন্তু দুঃখ জনক হলেও সত্য পরিদর্শনের পর একটি বছর পেরিয়ে গেলেও আজ অবধি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ চোখে পড়েনি। নেটওয়ার্কিং সমস্যায় বৃহত্তর দশগ্রামের ভুক্তভোগী গ্রাম লামা আকিলপুর, পীরেরগাঁও, ভুলতা, ফুলকুচি, সৈয়দপুর, মৌলভীরগাঁও, মোবারকপুর, আমানতপুর, নোয়াগাঁও, লালখাঁ, টুকেরগাঁও, রামকৃষ্ণপুর, ইলামেরগাঁও, পালপুর, আলীনগর, হেংলাকান্দি, নোয়াগাঁও, টিকিরগাঁও।
এই গ্রামগুলির অনেকের ছাদের উপরে উঠেও নেটওয়ার্ক পাওয়া যায়না, বিশেষ করে টিনের ছাদ ওয়ালা ঘর সমুহে নেটওয়ার্ক পাওয়া ই যায়না। বৃহত্তর দশগ্রামে রয়েছে কয়েকটি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রয়েছে উচ্চবিদ্যালয়, দাখিল, আলিম ও কামিল মাদরাসা যে গুলোতে নেটওয়ার্কিং সমস্যার দরুণ ছাত্র-ছাত্রীরা কম্পিউটার ক্লাস থেকে বঞ্চিত রয়েছে। নেটওয়ার্কিং বিড়ম্বনা থেকে তাদেরকে মুক্তি দিতে গ্রামীণ ফোনের উর্ধ্বতন কর্মকতা বৃন্দের সুদৃষ্টি কামনা করছেন বৃহত্তর দশগ্রামের গ্রাহকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432