place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

দুর্যোগ মোকাবেলায় সরকার যথেষ্ট আন্তরিক : এড. মন্টু

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৮৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, সিলেটের বন্যার বরাদ্দ ও সরকারি ত্রাণ কার্যক্রম নিয়ে কিছু কুচক্রী মহল ভ্রান্ত মন্তব্য ছড়াচ্ছে এবং মানুষকে সঠিক তথ্য ও সেবা থেকে বঞ্চিত করছে। ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীরাই এই ষড়যন্ত্রের অংশ। প্রধানমন্ত্রী নিজে সিলেটে এসেছেন এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিশেষ করে বৃত্তবান মানুষদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

তিনি আরও বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড় চিন্তা চেতনার ফলে যেখানে বিগত বছরগুলোতে অনেক বড় বড় উন্নয়নশীল রাষ্ট্র করোনা নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছে সেখানে আমাদের দেশে সরকারের নির্ধারিত পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে করোনা মহামারী তেমন প্রকট আকার ধারণ করতে পারেনি। নিঃসন্দেহে বর্তমান সরকার এই বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট বরাদ্দ অব্যাহত রেখেছেন এবং মানুষের সহযোগিতার জন্য সেনাবাহিনী নিয়োজিত করেছেন। এজন্য আতংকিত না হয়ে সবাই মিলে মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ এবং শেখ হাসিনার ২০৪১ সালের ভিষণ বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আজ শুক্রবার ২৪ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সার্বিক তত্বাবধানে ও আলহাজ্ব বশীর আলী ফাউন্ডেশনের অর্থায়নে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা সহ অন্যান্য এলাকায় বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

পানিবন্দী মানুষের মধ্যে তিনি শুকনা খাবার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432