place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জের শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিক, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার(৬ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শতাধিক পরিবারের মাঝে এ উপহার তুলে দেন জেলা প্রশাসন মো: জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির ও ইউএনও অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমুখ।

জালালাবাদ /জুলাই /৪৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281