place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

টাকা চাইতে গিয়ে হত্যার শিকার

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকি টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নজাক আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শেখ সাইফুল সিদ্দিকীঃ মৌলভীবাজারের কুলাউড়ায় দোকানের বকেয়া টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নজাক আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৯ জুলাই) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
গত ২৯ জুন (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় পুষাইনগর বাজারে নজাক আলীর দোকানে পণ্য কিনতে যান একই এলাকার পারভেজ, ফয়সল ও মান্না। নজাক আলী তাদের কাছে বকেয়া টাকা চাওয়ায় এবং বাকিতে পণ্য দিবেন না বলায় ক্ষিপ্ত হয়ে পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জন মিলে নজাক আলীর ওপর হামলা চালায়। এ সময় নজাকের ভাই মফিজ আলীও আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসা শেষে গত ৩ জুলাই নজাক আলী বাড়িতে ফিরলে শনিবার (৮ জুলাই) রাতে নজাকের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মারা যান। মারধরের শিকার মফিজ আলীও মৌলভীবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নজাক আলীর বড় ভাই নিয়ামত আলী। তিনি জানান, এ ঘটনায় পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, নজাক আলী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281