place বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

চারজনই হেভিওয়েট! নবীব – প্রবীণদের টিকে থাকার লড়াই!

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আর মাত্র ৩ দিন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চলছে প্রচার প্রচারণা। থেমে নেই কোন প্রার্থী। চলছে উঠান বৈঠক আবার কখনো গ্রামে গ্রামে হাটছেন প্রার্থীরা। নির্বাচনে নেই বিএনপি – জামায়াত সহ জাতীয় পার্টিও। তবুও নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন সবাই। কম যাননি ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাপ পিরিছ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল লড়াইয়ে আছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসফাকুল ইসলাম সাব্বির আনারস প্রতীকে, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ ঘোড়া প্রতীকে এবং রাজিয়া সুলতানা ডলি দোয়াত কলমে প্রচারণা অব্যাহত রেখেছেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ধরাচোয়ার বাইরে আছেন আল ইসলাহ’র মনোনীত প্রার্থী মাইক প্রতীকে মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান টিউবওয়েল প্রতীকে, সায়েমুল আরেফিন ফুয়াদ আছেন বই প্রতীকে, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু তালা প্রতীকে ও দূর্জয় দাস রতন উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন।

ভাইস চেয়ারম্যান পদে জনমত জরিপে এগিয়ে আছেন মাইক প্রতীক নিয়ে মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ। তার নিকটে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে সাবেক ভাইস চেয়ারম্যান রোমানের।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম কলস প্রতীকে, ডালিয়া ইসলাম অন্নি আছেন হাস প্রতীক নিয়ে এবং ইয়াসমিন জাহান তাম্মি ফুটবল প্রতীক নিয়ে।

এখানেও লড়াইয়ের আভাস মিলছে অন্নি ও তাম্মির মধ্যে। কেননা দুজনেই তরুনী।

চেয়ারম্যান পদে এ পর্যন্ত জনমত জরিপে এগিয়ে সমানভাবে আছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল বাছিত টুটুল – কাপ পিরিছ প্রতীক নিয়ে মো. নুরুল ইসলাম এবং উপজেলা নির্বাচনে চমক হয়ে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসফাকুল ইসলাম সাব্বির।

আসফাকুল ইসলাম সাব্বির মূলত মনোযোগ আকর্ষণ করেছেন তরুণ ভোটারদের। সেইসাথে আওয়ামী লীগ – যুবলীগ – তাতীলীগ – ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর প্রায় নেতাকর্মীদের তার কাছে ভিড়িয়ে তিনি তীব্র লড়াইয়ের আভাস দিচ্ছেন। মোটকথা এবারের নির্বাচনে হতে যাচ্ছে নবীন প্রবীণদের টিকে থাকার লড়াই।

আগামী ২৯ শে মে উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ফেঞ্চগঞ্জে সর্বশেষ হিসেবে ভোটার আছেন প্রায় ৮৬ হাজার। এর মধ্যে প্রতিবন্ধী ভোটার রয়েছেন ১৪৪৯ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281