place বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

গোলাপগঞ্জে সাংবাদিক রাসেলের উপর সন্ত্রাসী হামলা

নিজেস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক রাসেল আহমেদ এর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। হামলার পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনা সূত্রে জানা যায়, গত ৪আগস্ট,২০২২ ইং সন্ধ্যায় একই উপজেলার ভাদেশ্বর বাজারে ঐ এলাকার কুখ্যাত সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী পশ্চিমভাগের আখমল আলীর পুত্র বাবলু আহমদ (৪০)সহ আরও কয়েকজন তার উপর হামলা করে। তার সাথে ছিল বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে বাসিন্দা মাহতাব উদ্দিনের ছেলে ইব্রাহিম আলী(২৫),ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের শফিক উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (৪০),উত্তর আলমপুর গ্রামের আজীদ আলীর ছেলে মাহতাব উদ্দিন (৫০)

হামলার প্রায় দুই সপ্তাহ হলেও আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে জানা যায়।

সাংবাদিক রাসেল আহমেদ বলেন,গত ৪আগস্ট,২০২২ইং সন্ধ্যা ৭ টায় বাবলু আহমদ আমাকে ফোন দিয়ে বলে একটা সংবাদের সন্ধানে দেখা করার জন্য। আমি তার কথা অনুযায়ী দেখা করতে গেলে তার ১০/১২ জন সাথী নিয়ে আমাকে একটা দোকানে ভিতরে আটকে রেখে।অতঃপর উল্লিখিত ৪জন আসামি আমাকে মারধর করে, ২৫ হাজার টাকা নিয়ে যায়, একটি মোবাইল ফোন নিয়েছে এবং আমাকে মারার সেই ভিডিও চিত্র তুলে নিয়েছেন। বর্তমানে সেই ভিডিও চিত্র সবাইকে দেখিয়ে আমার মানহানি করছে

গোলাপগঞ্জ মডেল থানায় এস আই পার্থ দাস জানান, আমরা বিষয়টি তদন্ত করে আসামীদের গ্রেফতার করার চেষ্টা করছি।

উল্লেখ্য রাসেল সিলেটের দৈনিক জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোরের গোলাপগঞ্জ প্রতিনিধি ও সিলেটের কাগজ,সিলেট লাইন টুয়েন্টি ফোর সহ বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে কর্মরত রয়েছেন।

তার উপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432